দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর আগমনে পাকুন্দিয়ার মির্জাপুরে উৎসবের আমেজ, সড়কের পাশে মানুষের ঢল

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, নিরাপত্তা স্থিতিশীল হলে ফেরত নেওয়ার ঘোষণা

ডেঙ্গুতে চলতি বছর প্রাণহানি ৬৭, একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ৭৩০

প্রথমবার কিশোরগঞ্জে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভার পথে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে

দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭৯৮ শিশু আক্রান্ত

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য নতুন কার্যক্রমের উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে চেক বিতরণ

যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্তমান প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ আয়োজনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।তিনি বলেন, শুধু লেখাপড়া নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান 

আরো পড়ুন , সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিজেকে একজন যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। কারণ দেশের আগামীর নেতৃত্ব ও উন্নয়নের মূল চালিকাশক্তি হবে আজকের শিক্ষার্থীরাই।এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সংসদ ভবন ঘুরে দেখা এবং সংসদের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণের এই অভিজ্ঞতা তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।উল্লেখ্য, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।

বিষয় : বর্তমান বাংলাদেশের প্রজন্মই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বর্তমান প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ আয়োজনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী প্রতিষ্ঠান ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।মধ্যাহ্নভোজের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।তিনি বলেন, শুধু লেখাপড়া নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান 

আরো পড়ুন , সংসদ পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিজেকে একজন যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। কারণ দেশের আগামীর নেতৃত্ব ও উন্নয়নের মূল চালিকাশক্তি হবে আজকের শিক্ষার্থীরাই।এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সংসদ ভবন ঘুরে দেখা এবং সংসদের কার্যক্রম কাছ থেকে পর্যবেক্ষণের এই অভিজ্ঞতা তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।উল্লেখ্য, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত