দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে থাপ্পড়ের অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ডাস্টবিন স্থাপন

গঙ্গাচড়ায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এমপি সাকিলা ফারজানার মতবিনিময়

কোনাবাড়ীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মাদারগঞ্জে সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

লামায় পৌর যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

গুলিস্তান বাজারে মাদকবিরোধী র‍্যালি, লামা পুলিশের জিরো টলারেন্স ঘোষণা

লামা বন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’, তীব্র প্রতিবাদ

কালুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, উপকৃত হবে ২৫ হাজার শিশু

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, উপকৃত হবে ২৫ হাজার শিশু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রসহ উপজেলার নির্ধারিত ১৬৯টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলে।জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুসরা বিনতে জাফরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. মেজবাহ উদ্দিন বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালুখালীর কোনো শিশুই যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে জন্য প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে মাঠে কাজ করছে।

আরও  পড়ুন, রংপুরে জাতীয় যুবশক্তির বিভাগীয় প্রতিনিধি সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত

 বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলোও আমরা সরেজমিনে পরিদর্শন করছি।” তিনি ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, উপজেলার ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ২৫ হাজার শিশু সম্পূর্ণ বিনামূল্যে ক্যাপসুল পাবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সার্বক্ষণিক সেবা কেন্দ্র চালু রাখা হয়েছে।তিনি বলেন, “এটি শুধু ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কর্মসূচি নয়; অভিভাবকদের শিশু পুষ্টি, সুষম খাদ্য ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও পরামর্শ দেওয়া হচ্ছে। দিনশেষে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছি।”সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সকাল থেকেই শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মেনে শিশুদের বয়সভেদে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন।

বিষয় : উদ্বোধন স্বাস্থ্য কমপ্লেক্স ভিটামিন ‘এ’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কালুখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, উপকৃত হবে ২৫ হাজার শিশু

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রসহ উপজেলার নির্ধারিত ১৬৯টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলে।জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুসরা বিনতে জাফরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. মেজবাহ উদ্দিন বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালুখালীর কোনো শিশুই যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে জন্য প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে মাঠে কাজ করছে।

আরও  পড়ুন, রংপুরে জাতীয় যুবশক্তির বিভাগীয় প্রতিনিধি সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত

 বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলোও আমরা সরেজমিনে পরিদর্শন করছি।” তিনি ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, উপজেলার ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ২৫ হাজার শিশু সম্পূর্ণ বিনামূল্যে ক্যাপসুল পাবে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সার্বক্ষণিক সেবা কেন্দ্র চালু রাখা হয়েছে।তিনি বলেন, “এটি শুধু ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কর্মসূচি নয়; অভিভাবকদের শিশু পুষ্টি, সুষম খাদ্য ও স্বাস্থ্য সচেতনতা সম্পর্কেও পরামর্শ দেওয়া হচ্ছে। দিনশেষে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছি।”সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সকাল থেকেই শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি মেনে শিশুদের বয়সভেদে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে দায়িত্ব পালন করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত