দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

মেসির নতুন ইতিহাস, টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল

বিশ্বকাপের মঞ্চে রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।প্রথমার্ধেই জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর ৫৫তম মিনিটে মুসা আল তামারির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় জর্ডান।

আরও্র  পড়ুন, মেসিকে বেঞ্চে রেখেও দাপুটে আর্জেন্টিনা, ৩০ মিনিটেই জর্ডানের জালে দুই গোল

এরপর ৬০ মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নেমেই আক্রমণে নতুন গতি যোগ করেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে নিজের চেনা নিখুঁত শটে জর্ডানের জালে বল জড়ান এই আর্জেন্টাইন তারকা।এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে গড়েন নতুন ইতিহাস।মেসির গোলেই শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচ থেকেই পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘জে’-এর শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

বিষয় : বিশ্বকাপ নতুন ইতিহাস নিত্যসঙ্গী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৮ জুন ২০২৬

মেসির নতুন ইতিহাস, টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের মঞ্চে রেকর্ড যেন লিওনেল মেসির নিত্যসঙ্গী। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।প্রথমার্ধেই জিওভানি লো সেলসো ও লাউতারো মার্টিনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর ৫৫তম মিনিটে মুসা আল তামারির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় জর্ডান।

আরও্র  পড়ুন, মেসিকে বেঞ্চে রেখেও দাপুটে আর্জেন্টিনা, ৩০ মিনিটেই জর্ডানের জালে দুই গোল

এরপর ৬০ মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নেমেই আক্রমণে নতুন গতি যোগ করেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক থেকে নিজের চেনা নিখুঁত শটে জর্ডানের জালে বল জড়ান এই আর্জেন্টাইন তারকা।এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে গড়েন নতুন ইতিহাস।মেসির গোলেই শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচ থেকেই পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘জে’-এর শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত