দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬

ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প অস্তিত্ব সংকটে: বন্ধ ৭০টি কারখানা

লামায় নেকাব-মোজা পরায় দুই মাদ্রাসাছাত্রীকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ

দুই মাদ্রাসাছাত্রীকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ

বান্দরবানের লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নেকাব এবং হাত-পা মোজা পরিধান করে ক্লাসে যাওয়ায় দুই ছাত্রীকে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নবীর উদ্দিনের বিরুদ্ধে।​বৃহস্পতিবার (২৫ জুন) অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।​জানা যায়, ওই দুই ছাত্রী ধর্মীয় বিধান মেনে নেকাব ও হাত-পা মোজা পরে নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন। কিন্তু মাদ্রাসার সহকারী শিক্ষক নবীর উদ্দিন তাদের বাধা দেন এবং পরিচয় শনাক্ত করতে না পারার কারণ দেখিয়ে ভবিষ্যতে মাদ্রাসা ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার হুমকি দেন।​শিক্ষকের এমন আচরণে মানসিকভাবে বিপর্যস্ত এক শিক্ষার্থীর বোন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

আরও  পড়ুন , গাছা থানার ওসি ওয়াহিদুজ্জামানের বদলি আদেশ পুনর্বিবেচনার দাবি

 তার এই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।​ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া শিক্ষার্থীদের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার। পরিচয় শনাক্তকরণের প্রয়োজন হলে তা মার্জিত উপায়ে করা সম্ভব ছিল। কিন্তু পাঠদান থেকে বঞ্চিত করার হুমকি প্রদান অমানবিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের পরিপন্থী।​এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নবীর উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “শিক্ষার্থী মাদ্রাসার নির্ধারিত ড্রেস কোড মানেনি। আমি তাদের জানিয়েছি, মাদ্রাসার নির্ধারিত পোশাক ছাড়া অন্য কিছু পরে আসলে ভবিষ্যতে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হবে না।”​এ বিষয়ে জানতে চাওয়া হলে লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু তৈয়ব বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।” তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয় : অভিযোগ মাদ্রাসাছাত্রী দুই ছাত্রী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

লামায় নেকাব-মোজা পরায় দুই মাদ্রাসাছাত্রীকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x