দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

মৌচাক এলাকায় মাদকবিরোধী অভিযান ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ নির্মাণে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব

মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড

বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন

‘আয়নাবাজি’ নাবিলার ক্যারিয়ার বদলে দেওয়ার ১০ বছর

মাতামুহুরীতে মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নতুন সম্ভাবনার দ্বার খুলল

লামায় যুবলীগ নেতা রাসেল চৌধুরী গং কর্তৃক মিরিঞ্জা রয়েল হিল রিসোর্টে হামলা- ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তার শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের উদ্যোগ

শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতে লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা

লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৬ খ্রি.) বেলা-১১.০০ ঘটিকায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়ার সঞ্চালনায় এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সোলেমান আহমেদের সভাপতিত্বের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ এর প্রয়োজনীয়তা, ক্যাম্পেইনের কার্যক্রম, টিকাদান কেন্দ্র ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

আরও  পড়ুন, কৃষক কার্ডে ভাইরাল সেই কবির হোসেন আর নেই

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত সময়ে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. ফরহাদ উদ্দিন, উপজেলা তথ্য অফিসার মোঃ রাশেদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ । এছাড়াও উপস্থিত ছিলেন লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ, নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরওয়ার, টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী লাভলু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতে লামায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x