দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

ন্দ্রগঞ্জের নবগঠিত উপজেলা প্রশাসনের সঙ্গে সংবাদ দিগন্ত প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

আখাউড়া খরমপুর কেল্লা শাহ এর  মাজারে ১২ বস্তায় পেলো ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা

বান্দরবান বিক্ষত সড়কজুড়ে লাল নিশান পাহাড়ে  ১৮০ কিলোমিটার সড়কে ক্ষতিগ্রস্ত

কৃষক কে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

ওসি শাহিনুর আলমের নেতৃত্বে শ্রীপুরে ৭,৭৯০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

লামায় অবৈধ বালু উত্তোলনে বেপরোয়া ফারুক আমজাদ সিন্ডিকেটের দৌরাত্ম্য: আতংঙ্কে স্থানীয়রা

সাংবাদিক টুটুলের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, তিন ঘণ্টায়ও মিলছে না গন্তব্য

কৃষক কার্ডে ভাইরাল সেই কবির হোসেন আর নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে দেশজুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মঙ্গলবার রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনায় উঠে আসেন কবির হোসেন।

আরও পড়ুন, ঢাকা-খুলনা মহাসড়কে ভোরের দুর্ঘটনা, গোপালগঞ্জে প্রাণ হারালেন যুবক

 কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে তিনি অনেকের নজর কাড়েন। সেই পরিচিত মুখের হঠাৎ মৃত্যু স্থানীয় মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।কৃষক কার্ড হাতে পাওয়া এক সাধারণ কৃষক থেকে হঠাৎ আলোচনার কেন্দ্রে উঠে আসা কবির হোসেনের জীবনযাত্রা ছিল একেবারেই গ্রামীণ ও সাধারণ। কিন্তু ভাইরাল হওয়ার পর তিনি হয়ে ওঠেন টাঙ্গাইলের পরিচিত মুখ। তার মৃত্যুতে এখন সেই আলোচনার জায়গা নিয়েছে শোক, স্মৃতি আর অপূর্ণতার বেদনা।

বিষয় : শেষ নিশ্বাস ভাইরাল কৃষক কার্ডে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কৃষক কার্ডে ভাইরাল সেই কবির হোসেন আর নেই

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে দেশজুড়ে আলোচনায় আসা টাঙ্গাইলের সেই ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মঙ্গলবার রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।কবির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ কবিরুজ্জামান ডল। তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনায় উঠে আসেন কবির হোসেন।

আরও পড়ুন, ঢাকা-খুলনা মহাসড়কে ভোরের দুর্ঘটনা, গোপালগঞ্জে প্রাণ হারালেন যুবক

 কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে তিনি অনেকের নজর কাড়েন। সেই পরিচিত মুখের হঠাৎ মৃত্যু স্থানীয় মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে।কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।কৃষক কার্ড হাতে পাওয়া এক সাধারণ কৃষক থেকে হঠাৎ আলোচনার কেন্দ্রে উঠে আসা কবির হোসেনের জীবনযাত্রা ছিল একেবারেই গ্রামীণ ও সাধারণ। কিন্তু ভাইরাল হওয়ার পর তিনি হয়ে ওঠেন টাঙ্গাইলের পরিচিত মুখ। তার মৃত্যুতে এখন সেই আলোচনার জায়গা নিয়েছে শোক, স্মৃতি আর অপূর্ণতার বেদনা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত