দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘সবাই একটু একটু করে এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব’: প্রধানমন্ত্রী

আধুনিক হচ্ছে কারা বিভাগ ‘জেল’ শব্দ বাদ দিয়ে নতুন নামের উদ্যোগ

শিক্ষক-কর্মচারীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি

মহাসড়কে আর চলবে না কোনো থ্রি-হুইলার, এআই ক্যামেরায় হবে অটো ফাইন : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগার ভেঙে পালানো ২,২৪৭ বন্দির ৬৯০ জন এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভবনে নতুন সংযোজন, স্পিকারের পেছনে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা

২০২৭ হজের প্রস্তুতি শুরু সৌদিতে, ৭৫ দেশের সঙ্গে আগাম সমন্বয় সভা

দুই দিনের সরকারি সফরে কাতারের পথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স, মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ

ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে এ টাস্কফোর্স বিভিন্ন সংস্থার কার্যক্রম তদারকি, সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভায় জানানো হয়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত প্রস্তুতি নেওয়া জরুরি। 

আরও পড়ুন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

এজন্য দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নির্মাণাধীন ভবন ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন এবং ফগার মেশিনের কার্যকারিতা পরীক্ষা জোরদার করা হবে।এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক প্রচারণা বাড়ানো হবে।সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।সরকার আশা করছে, জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব হবে।

বিষয় : জোরদার টাস্কফোর্ মাঠপর্যায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স, মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে এ টাস্কফোর্স বিভিন্ন সংস্থার কার্যক্রম তদারকি, সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভায় জানানো হয়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত প্রস্তুতি নেওয়া জরুরি। 

আরও পড়ুন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

এজন্য দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নির্মাণাধীন ভবন ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন এবং ফগার মেশিনের কার্যকারিতা পরীক্ষা জোরদার করা হবে।এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক প্রচারণা বাড়ানো হবে।সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।সরকার আশা করছে, জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত