দৈনিক সংবাদ দিগন্ত

ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স, মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করতে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে এ টাস্কফোর্স বিভিন্ন সংস্থার কার্যক্রম তদারকি, সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভায় জানানো হয়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় এখন থেকেই সমন্বিত প্রস্তুতি নেওয়া জরুরি। আরও পড়ুন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বরএজন্য দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নির্মাণাধীন ভবন ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন এবং ফগার মেশিনের কার্যকারিতা পরীক্ষা জোরদার করা হবে।এছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক প্রচারণা বাড়ানো হবে।সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।সরকার আশা করছে, জাতীয় কমিটির গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব হবে।

ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স, মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ