দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নবম জাতীয় পে স্কেল মন্ত্রিসভার পথে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে

দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭৯৮ শিশু আক্রান্ত

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য নতুন কার্যক্রমের উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে চেক বিতরণ

‘৩১ দফা নয়, ৩২ দফাও বাস্তবায়ন করছি’ : স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লি সফরের প্রস্তুতি? ২০–২৫ আগস্টের মধ্যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর

দুই এলএনজি টার্মিনাল চালু, ২৫ দিনের গ্যাস সংকট শেষে স্বস্তির নিশ্বাস

নিউরোসায়েন্স চিকিৎসায় বড় অগ্রগতি,  শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন, ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে বাহিনী

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানানো হয়েছে।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করা হচ্ছে।‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।সরকার বলছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিকে আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

আরও  পড়ুন, নৌবাহিনীর উদ্যোগে পালিত হলো বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০০টিরও বেশি চেকপোস্ট ও পুলিশ পিকেট বসানো হবে। পাশাপাশি নগরীর প্রবেশপথগুলোতে চলবে কড়া তল্লাশি কার্যক্রম।নিরাপত্তা জোরদারে ডিবি, সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চসহ সব ইউনিট মাঠে থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে এবং চারটি কন্ট্রোল রুমে পর্যাপ্ত ফোর্স স্ট্যান্ডবাই থাকবে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে থাকবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করবেন।সব মিলিয়ে সেনা মোতায়েন ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ও সতর্কতা।

বিষয় : আইনশৃঙ্খলা বাহিনী সেনা মোতায়েন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন, ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে বাহিনী

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানানো হয়েছে।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েন করা হচ্ছে।‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।সরকার বলছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধ করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিকে আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

আরও  পড়ুন, নৌবাহিনীর উদ্যোগে পালিত হলো বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০০টিরও বেশি চেকপোস্ট ও পুলিশ পিকেট বসানো হবে। পাশাপাশি নগরীর প্রবেশপথগুলোতে চলবে কড়া তল্লাশি কার্যক্রম।নিরাপত্তা জোরদারে ডিবি, সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চসহ সব ইউনিট মাঠে থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।জরুরি পরিস্থিতি মোকাবিলায় ১৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে এবং চারটি কন্ট্রোল রুমে পর্যাপ্ত ফোর্স স্ট্যান্ডবাই থাকবে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্বে থাকবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে সরাসরি তদারকি করবেন।সব মিলিয়ে সেনা মোতায়েন ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ও সতর্কতা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত