ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলায় আসামি শিমুল ভূঁইয়াকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।রোববার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।এর আগে গত ৮ জুন হাইকোর্ট একটি বেঞ্চ শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।২০২৪ সালের ১৩ মে ভারতের কলকাতার নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়। পরে তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন, হত্যাচেষ্টা ও হত্যা মামলায় সাবেক এমপি তুহিনসহ দুই নেত্রীকে গ্রেফতার
ঘটনার পর ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।মামলায় গ্রেপ্তার হওয়া শিমুল ভূঁইয়া ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানা যায়।চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশে-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তদন্তে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য উঠে আসে।চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে মামলাটিতে নতুন করে আইনি প্রক্রিয়া আরও জটিল হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয় : হত্যাকাণ্ড এমপি আনার জামিন স্থগিত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন