রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে বড় উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি। নগরীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও নজরদারি ক্যামেরা।প্রথম ধাপে ৭৬টি মোড়ে এআইভিত্তিক এই আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সম্প্রতি রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ পরিকল্পনা উপস্থাপন করা হয়। ডিএমপির সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন কার্যক্রমে অংশ নেবে ঢাকার দুই সিটি করপোরেশন।সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত কোনো সরকারি বরাদ্দ প্রয়োজন হবে না।
আরও পড়ুন, পল্টনে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার
পুলিশের নিজস্ব তহবিল থেকেই এ উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।এরই মধ্যে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে পরীক্ষামূলকভাবে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়েছে। বুয়েটের তৈরি দেশীয় প্রযুক্তির এসব সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়ার পাশাপাশি প্রয়োজন হলে ম্যানুয়ালিও নিয়ন্ত্রণ করা যায়।ডিএমপি গত ৭ মে থেকে পরীক্ষামূলকভাবে এআই ক্যামেরার ব্যবহার শুরু করেছে। এসব ক্যামেরায় এমন সফটওয়্যার যুক্ত করা হয়েছে, যা সড়ক পরিবহন আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম।বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীর যানজট কমানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।
বিষয় : নজরদারি যানজট ট্রাফিক সিগন্যাল

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন