রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ জানায়, গত মঙ্গলবার পল্টন থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন , মিরপুরে বন্ধ বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, নিখোঁজ সঙ্গীকে খুঁজছে পুলিশ
গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নিয়মিত মামলার আসামি, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং ১৫ জন মোবাইল কোর্টের মামলার আসামি রয়েছেন।পুলিশ বলছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ আরও জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : অপরাধ বিশেষ অভিযান মেট্রোপলিটন পুলিশ

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন