দৈনিক সংবাদ দিগন্ত

মহররমের চাঁদ দেখা নিয়ে আজ জাতীয় কমিটির বৈঠক, নির্ধারণ হবে আশুরার তারিখ

মহররমের চাঁদ দেখা নিয়ে আজ জাতীয় কমিটির বৈঠক

হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, কায়কোবাদ।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে।

আরও পড়ুন, একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

 এ জন্য কয়েকটি নির্ধারিত টেলিফোন নম্বর ছাড়াও সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মহররম মাসের শুরু এবং পবিত্র আশুরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।মুসলিম বিশ্বের অন্যতম তাৎপর্যপূর্ণ মাস মহররমের ১০ তারিখ পালিত হয় পবিত্র আশুরা, যা ধর্মীয় গুরুত্ব ও ঐতিহাসিক তাৎপর্যের কারণে বিশেষ মর্যাদা বহন করে।

বিষয় : মহররমের চাঁদ কমিটির বৈঠক আশুরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মহররমের চাঁদ দেখা নিয়ে আজ জাতীয় কমিটির বৈঠক, নির্ধারণ হবে আশুরার তারিখ

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, কায়কোবাদ।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে।

আরও পড়ুন, একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

 এ জন্য কয়েকটি নির্ধারিত টেলিফোন নম্বর ছাড়াও সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে মহররম মাসের শুরু এবং পবিত্র আশুরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।মুসলিম বিশ্বের অন্যতম তাৎপর্যপূর্ণ মাস মহররমের ১০ তারিখ পালিত হয় পবিত্র আশুরা, যা ধর্মীয় গুরুত্ব ও ঐতিহাসিক তাৎপর্যের কারণে বিশেষ মর্যাদা বহন করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x