দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রহস্যময় মৌসুমি জ্বরে আতঙ্ক, হাসপাতালে বাড়ছে সংকটাপন্ন রোগী

রহস্যময় মৌসুমি জ্বরে আতঙ্ক

দেশজুড়ে বাড়ছে রহস্যময় মৌসুমি জ্বরের প্রকোপ। ডেঙ্গু ও টাইফয়েড পরীক্ষার ফল নেগেটিভ আসলেও অনেক রোগীর জ্বর কমছে না দিনের পর দিন। উদ্বেগজনকভাবে কেউ কেউ শ্বাসকষ্ট, নিউমোনিয়া, রক্তে সংক্রমণ ও অঙ্গপ্রত্যঙ্গের জটিলতায় আক্রান্ত হয়ে আইসিইউ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন।নরসিংদী সদরের বাসিন্দা ৫৬ বছর বয়সী মনোয়ারা বেগমের ঘটনা এখন এমন উদ্বেগেরই প্রতিচ্ছবি। পরিবারের সদস্যরা জানান, সাত দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন তিনি। ডেঙ্গু ও টাইফয়েড পরীক্ষায় কিছু না ধরা পড়লেও অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

আরও  পড়ুন , অবৈধ অভিবাসনে কঠোর ইতালি, সীমান্ত থেকেই ফেরত পাঠানোর ঘোষণা

চিকিৎসকরা বলছেন, সব জ্বর ডেঙ্গু বা টাইফয়েডের কারণে হয় না। ভাইরাল সংক্রমণ, ম্যালেরিয়া, স্ক্রাব টাইফাস, রিকেটশিয়াল ফিভার, লেপ্টোস্পাইরোসিস, নিউমোনিয়া কিংবা সেপসিস থেকেও গুরুতর জ্বর হতে পারে।বিশেষজ্ঞদের মতে, দেশের কিছু অঞ্চলে এখনো ম্যালেরিয়ার ঝুঁকি রয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের কয়েকটি ব্লাডব্যাংকে উপসর্গবিহীন ম্যালেরিয়া আক্রান্ত রক্তদাতা শনাক্ত হওয়ার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।চিকিৎসকদের পরামর্শ, জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে কিংবা শ্বাসকষ্ট, খিঁচুনি, অচেতনতা, প্রস্রাব কমে যাওয়া বা অতিরিক্ত দুর্বলতার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন তারা।

বিষয় : মৌসুমি জ্বরে ডেঙ্গু ও টাইফয়েড প্রতিচ্ছবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রহস্যময় মৌসুমি জ্বরে আতঙ্ক, হাসপাতালে বাড়ছে সংকটাপন্ন রোগী

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

দেশজুড়ে বাড়ছে রহস্যময় মৌসুমি জ্বরের প্রকোপ। ডেঙ্গু ও টাইফয়েড পরীক্ষার ফল নেগেটিভ আসলেও অনেক রোগীর জ্বর কমছে না দিনের পর দিন। উদ্বেগজনকভাবে কেউ কেউ শ্বাসকষ্ট, নিউমোনিয়া, রক্তে সংক্রমণ ও অঙ্গপ্রত্যঙ্গের জটিলতায় আক্রান্ত হয়ে আইসিইউ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন।নরসিংদী সদরের বাসিন্দা ৫৬ বছর বয়সী মনোয়ারা বেগমের ঘটনা এখন এমন উদ্বেগেরই প্রতিচ্ছবি। পরিবারের সদস্যরা জানান, সাত দিন ধরে তীব্র জ্বরে ভুগছেন তিনি। ডেঙ্গু ও টাইফয়েড পরীক্ষায় কিছু না ধরা পড়লেও অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

আরও  পড়ুন , অবৈধ অভিবাসনে কঠোর ইতালি, সীমান্ত থেকেই ফেরত পাঠানোর ঘোষণা

চিকিৎসকরা বলছেন, সব জ্বর ডেঙ্গু বা টাইফয়েডের কারণে হয় না। ভাইরাল সংক্রমণ, ম্যালেরিয়া, স্ক্রাব টাইফাস, রিকেটশিয়াল ফিভার, লেপ্টোস্পাইরোসিস, নিউমোনিয়া কিংবা সেপসিস থেকেও গুরুতর জ্বর হতে পারে।বিশেষজ্ঞদের মতে, দেশের কিছু অঞ্চলে এখনো ম্যালেরিয়ার ঝুঁকি রয়েছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের কয়েকটি ব্লাডব্যাংকে উপসর্গবিহীন ম্যালেরিয়া আক্রান্ত রক্তদাতা শনাক্ত হওয়ার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।চিকিৎসকদের পরামর্শ, জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে কিংবা শ্বাসকষ্ট, খিঁচুনি, অচেতনতা, প্রস্রাব কমে যাওয়া বা অতিরিক্ত দুর্বলতার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত