দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

প্রকাশিত হলো এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্র তালিকা, কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত হলো এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্র তালিকা

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রের কোড, নাম, ভেন্যু এবং আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এইচএসসি পরীক্ষার জন্য বিস্তারিত আসনবিন্যাস ও নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরও  পড়ুন,মহররম মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল, নির্ধারিত হবে আশুরার তারিখ

পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্র পরিচালনা এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হবে।বোর্ড আরও জানিয়েছে, প্রতিদিন পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ওএমআর শিট ও উত্তরপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে এবং সকল গোপনীয় কাগজপত্র কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করতে হবে।এছাড়া উত্তরা, খিলক্ষেতসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছে এবং বড় কলেজগুলোর জন্য পৃথক আসনবিন্যাস নির্ধারণ করা হয়েছে।শিক্ষা বোর্ড বলছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

বিষয় : এইচএসসি প্রকাশিত নির্দেশনা জারি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রকাশিত হলো এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্র তালিকা, কঠোর নির্দেশনা জারি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রের কোড, নাম, ভেন্যু এবং আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এইচএসসি পরীক্ষার জন্য বিস্তারিত আসনবিন্যাস ও নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরও  পড়ুন,মহররম মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল, নির্ধারিত হবে আশুরার তারিখ

পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্র পরিচালনা এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হবে।বোর্ড আরও জানিয়েছে, প্রতিদিন পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ওএমআর শিট ও উত্তরপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে এবং সকল গোপনীয় কাগজপত্র কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করতে হবে।এছাড়া উত্তরা, খিলক্ষেতসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছে এবং বড় কলেজগুলোর জন্য পৃথক আসনবিন্যাস নির্ধারণ করা হয়েছে।শিক্ষা বোর্ড বলছে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত