দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

দুবাই আবুধাবি সমন্বয়ে দেশে ফেরানো হবে বেনজীরকে

আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দুর্নীতি, অর্থপাচার ও জালিয়াতিসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন বলে জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রবিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো—এনসিবি আবুধাবি থেকে পাঠানো ই-মেইলে বাংলাদেশ সরকারকে গ্রেফতারের তথ্য জানানো হয়। বর্তমানে বেনজীর আহমেদ দেশটিতে পুলিশি হেফাজতে রয়েছেন।মন্ত্রী জানান, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণ আবেদন 

আরো পড়ুন , ঢাকাসহ ১১ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পাঠাতে হয়।সরকার ইতোমধ্যে দুদকের মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত-সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলে আবেদন পাঠানোর পর তার বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়, যার ভিত্তিতে ইউএই কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিং, জালিয়াতি, প্রতারণা, অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এটিকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে উল্লেখ করে বলেন, অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

বিষয় : দুর্নীতি, অর্থপাচার আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দুবাই আবুধাবি সমন্বয়ে দেশে ফেরানো হবে বেনজীরকে

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

দুর্নীতি, অর্থপাচার ও জালিয়াতিসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন বলে জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রবিবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো—এনসিবি আবুধাবি থেকে পাঠানো ই-মেইলে বাংলাদেশ সরকারকে গ্রেফতারের তথ্য জানানো হয়। বর্তমানে বেনজীর আহমেদ দেশটিতে পুলিশি হেফাজতে রয়েছেন।মন্ত্রী জানান, দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেফতারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণ আবেদন 

আরো পড়ুন , ঢাকাসহ ১১ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পাঠাতে হয়।সরকার ইতোমধ্যে দুদকের মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত-সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সট্রাডিশন প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলে আবেদন পাঠানোর পর তার বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়, যার ভিত্তিতে ইউএই কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে।বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিং, জালিয়াতি, প্রতারণা, অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এটিকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে উল্লেখ করে বলেন, অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত