সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের পরিকল্পনায় আপাতত বড় ধরনের ধাক্কা এসেছে। প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ অসম্মতি দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।রবিবার, জাতীয় সংসদের অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।সংসদে উত্থাপিত প্রশ্নে জানতে চাওয়া হয়, সরকারি প্রাথমিক
আরো পড়ুন , মৌলভীবাজারের তরুণ উদ্ভাবকের পরিবেশবান্ধব প্রযুক্তিতে মুগ্ধ প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক (সংগীত) নামে যে নতুন পদ সৃষ্টির আলোচনা ছিল, তার বর্তমান অবস্থা কী।জবাবে শিক্ষামন্ত্রী লিখিত বক্তব্যে জানান, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত বিষয়ের শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অসম্মতি প্রদান করা হয়েছে। ফলে আপাতত এই পদ সৃষ্টির উদ্যোগ এগোচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।তবে শিক্ষার্থীদের পড়াশোনার চাপ কমাতে ও শিক্ষা আরও আনন্দময় করতে সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে এক শিফটে রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে আনন্দময় পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।সংসদে দেওয়া এই বক্তব্যের পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষক নিয়োগ কাঠামো এবং শিক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন