দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

দিনে-রাতে বেপরোয়া ছিনতাইকারী চক্র, উদ্বিগ্ন নগরবাসী

দিনে-রাতে বেপরোয়া ছিনতাইকারী চক্র

রাজধানী ঢাকায় উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। ব্যস্ত সড়ক, হাসপাতাল এলাকা, বাসস্ট্যান্ড, ফুটপাত থেকে শুরু করে নির্জন অলিগলি—সবখানেই সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র চার মাসে ছিনতাইয়ের ঘটনায় ১১৬টি মামলা হয়েছে। একই সময়ে দস্যুতার মামলা হয়েছে ১৩৬টি।সম্প্রতি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীদের হামলায় এসকেএফের মেডিক্যাল সার্ভিস অফিসার সোহেলি ইসলামের মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরও  পড়ুন , দেশের ১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সেবা, উন্নত চিকিৎসায় নতুন অগ্রগতি

চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার চারদিন পর মারা যান তিনি।শুধু সাধারণ মানুষ নয়, ছিনতাইকারীদের হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। শেরেবাংলা নগরে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন।ডিএমপির তথ্যমতে, বর্তমানে রাজধানীর আট বিভাগে তালিকাভুক্ত ১ হাজার ৩৮৭ জন ছিনতাইকারী সক্রিয় রয়েছে। এদের অনেকেই একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে।পুলিশ বলছে, টহল জোরদার, সাদা পোশাকে নজরদারি এবং সিসিটিভি পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান নয়, দীর্ঘমেয়াদি ও সমন্বিত পদক্ষেপ ছাড়া এই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

বিষয় : ছিনতাইকারী নগরবাসী দিনে-রাতে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দিনে-রাতে বেপরোয়া ছিনতাইকারী চক্র, উদ্বিগ্ন নগরবাসী

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

রাজধানী ঢাকায় উদ্বেগজনক হারে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। ব্যস্ত সড়ক, হাসপাতাল এলাকা, বাসস্ট্যান্ড, ফুটপাত থেকে শুরু করে নির্জন অলিগলি—সবখানেই সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র চার মাসে ছিনতাইয়ের ঘটনায় ১১৬টি মামলা হয়েছে। একই সময়ে দস্যুতার মামলা হয়েছে ১৩৬টি।সম্প্রতি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইকারীদের হামলায় এসকেএফের মেডিক্যাল সার্ভিস অফিসার সোহেলি ইসলামের মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

আরও  পড়ুন , দেশের ১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সেবা, উন্নত চিকিৎসায় নতুন অগ্রগতি

চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হওয়ার চারদিন পর মারা যান তিনি।শুধু সাধারণ মানুষ নয়, ছিনতাইকারীদের হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। শেরেবাংলা নগরে ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন।ডিএমপির তথ্যমতে, বর্তমানে রাজধানীর আট বিভাগে তালিকাভুক্ত ১ হাজার ৩৮৭ জন ছিনতাইকারী সক্রিয় রয়েছে। এদের অনেকেই একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে।পুলিশ বলছে, টহল জোরদার, সাদা পোশাকে নজরদারি এবং সিসিটিভি পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান নয়, দীর্ঘমেয়াদি ও সমন্বিত পদক্ষেপ ছাড়া এই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত