দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

এবারের বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে সিংহভাগ ইনশাআল্লাহ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদিন আহমেদ

 প্রধানমন্ত্রী১৩ জুন কক্সবাজার সফরে এসে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডুলাহাজারা সাফারি পার্ক  এলাকায় বৃক্ষরোপণ এর  কার্যক্রম এর  উদ্ভোধন করবেন বলে  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদিন আহমেদ বলেছেন । এসময়  সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ  কর্মসূচির শুভ উদ্বোধন করবেন তিনি । আর  এবারের বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার  প্রতিফলন হবে  সিংহভাগ ইনশাআল্লাহ।শুক্রবার (১২ জুন) কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রধানমন্ত্রীর সমাবেশের মাঠ  পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথাগুলো  বলেছেন  তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী  আরোও বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর  প্রথমবারের মত  তিনি কক্সবাজারে আসছেন। নির্বাচনের আগে তিনি আসতে পারেননি। তাই  এ অঞ্চলের মানুষ তাকে সরাসরি দেখবেন, তার বক্তব্য শুনবেন। এটিই কক্সবাজারবাসির জন্য বড় প্রাপ্তি।

আরও  পড়ুন, ঢাকায় ৬ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

 তিনি আরো  বলেন,  কক্সবাজারবাসীর দাবির মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং কক্সবাজারে একটি ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মাতামুহুরী নামে নতুন উপজেলা সৃষ্টির প্রস্তাব জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত নির্বাহী কমিটির (নিকার) সভায় অনুমোদন পেয়েছে। সেখানে একটি থানা প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, ২০০২ সালে প্রতিষ্ঠিত পর হতে  পেকুয়ার  মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পেকুযাতে একটি পৌরসভা প্রতিষ্ঠা। ঐ  দাবিও অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি হিসাবে   মাতামুহুরী উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি জনসভায় ভাষণ দেবেন বলেও  স্বরাষ্ট্রমন্ত্রী জানান । তিনি বলেন, সেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তাঁর কাছে তুলে ধরব। এ সময় জাতীয় বাজেট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।  সাংবাদিকের  এক প্রশ্নের জবাবে তিনি বলেন  এবারের  বাজেটে  জনগণের আশা আকাঙ্ক্ষার   সিংহভাগ প্রতিফলন হবে ইসাআল্লাহ । জনগণের ওপর করের চাপ কমানোর পাশাপাশি রাজস্ব আয়ের পরিধি বাড়ানোর  উদ্যোগ নেওয়া হয়েছে। রাজস্ব আয় বৃদ্ধি পেলে উন্নয়ন ব্যয়ে দেশীয় অর্থায়নের সক্ষমতা বাড়বে। তিনি বলেন, গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে মাত্র সাড়ে তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করা সম্ভব হয়েছে। এটিই আমাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

বিষয় : প্রতিফলন ইনশাআল্লাহ আকাঙ্ক্ষার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

এবারের বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে সিংহভাগ ইনশাআল্লাহ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত