দৈনিক সংবাদ দিগন্ত

তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর

তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর
প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে আগামীকাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর। সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা ও সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, শনিবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন তিনি।দিনের কর্মসূচির মধ্যে রয়েছে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, 

আরোপড়ুনবাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চায় সরকার

মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন।এছাড়া কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি মেরিন ড্রাইভ সড়কও ঘুরে দেখবেন।বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।সব কর্মসূচি শেষ করে রাতের ফ্লাইটেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।একদিনের সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম কক্সবাজার সফর।

বিষয় : আগামীকাল একদিনের সফরে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৩ জুন ২০২৬

তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

একদিনের সফরে আগামীকাল শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কক্সবাজার সফর। সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা ও সুধী সমাবেশসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, শনিবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন তিনি।দিনের কর্মসূচির মধ্যে রয়েছে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, 

আরোপড়ুনবাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চায় সরকার

মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন।এছাড়া কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি মেরিন ড্রাইভ সড়কও ঘুরে দেখবেন।বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সন্ধ্যায় একটি সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।সব কর্মসূচি শেষ করে রাতের ফ্লাইটেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।একদিনের সফরে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম কক্সবাজার সফর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত