দৈনিক সংবাদ দিগন্ত

দেশের ১০ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের ১০ জেলায় বজ্রসহ বৃষ্টি

সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন অঞ্চলের জন্য ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে ১০ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন , কুষ্টিয়া সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, বিজিবি-জনতার বাধায় আটকা ১২ জন

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য বৈরী পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে বজ্রঝড়ের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় খোলা মাঠ, নদী ও জলাশয়ের আশপাশে অবস্থানকারীদের সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বিষয় : বৃষ্টিপাত সতর্কবার্তা ছুটির দিনে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৩ জুন ২০২৬

দেশের ১০ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন অঞ্চলের জন্য ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে ১০ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন , কুষ্টিয়া সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, বিজিবি-জনতার বাধায় আটকা ১২ জন

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য বৈরী পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে বজ্রঝড়ের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় খোলা মাঠ, নদী ও জলাশয়ের আশপাশে অবস্থানকারীদের সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত