দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

সরকারি হাসপাতালে চিকিৎসক নার্স সংকট, শূন্য ২৩ হাজারের বেশি পদ

মো. সাখাওয়াত হোসেন।

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো: সাখাওয়াত হোসাইন।বুধবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।মন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে। ফলে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দিতে বাড়তি চাপের মুখে পড়ছেন 

আরো পড়ুন , কুকুরে কামড় ভয় নয় দেশে পর্যাপ্ত জলাতঙ্ক টিকা আছে: মন্ত্রী

কর্মরত চিকিৎসকরা।এছাড়া নার্সদের অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি পদ বর্তমানে খালি রয়েছে বলেও জানান তিনি। হাসপাতালের সেবার মান ধরে রাখতে নার্স সংকটও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যকর্মীদের জন্য অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে।সব মিলিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারেরও বেশি পদ শূন্য থাকায় সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জনবল সংকটের বিষয়টি আবারও সামনে এলো। বিশেষজ্ঞদের মতে, দ্রুত নিয়োগ না হলে রোগীসেবায় চাপ আরও বাড়তে পারে।

বিষয় : দেশের সরকারি হাসপাতালগুলোতে ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সরকারি হাসপাতালে চিকিৎসক নার্স সংকট, শূন্য ২৩ হাজারের বেশি পদ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো: সাখাওয়াত হোসাইন।বুধবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।মন্ত্রী জানান, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে। ফলে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দিতে বাড়তি চাপের মুখে পড়ছেন 

আরো পড়ুন , কুকুরে কামড় ভয় নয় দেশে পর্যাপ্ত জলাতঙ্ক টিকা আছে: মন্ত্রী

কর্মরত চিকিৎসকরা।এছাড়া নার্সদের অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি পদ বর্তমানে খালি রয়েছে বলেও জানান তিনি। হাসপাতালের সেবার মান ধরে রাখতে নার্স সংকটও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যকর্মীদের জন্য অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে।সব মিলিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারেরও বেশি পদ শূন্য থাকায় সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জনবল সংকটের বিষয়টি আবারও সামনে এলো। বিশেষজ্ঞদের মতে, দ্রুত নিয়োগ না হলে রোগীসেবায় চাপ আরও বাড়তে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত