প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এ প্রশাসনিক কর্মকর্তাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন, আইনশৃঙ্খলা শক্তিশালী করতে পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ অনুমোদন
তিনি বলেন, প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা আরও জোরদার করতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, নিয়োগ, বদলি ও পদায়নে মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে। পাশাপাশি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে দ্রুত ও জনস্বার্থমুখী পদক্ষেপ নিতে হবে।তিনি প্রশাসনিক কাঠামোর সংস্কার, ডিজিটাল রূপান্তর এবং সেবা প্রদান ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপরও গুরুত্ব দেন।এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সেবা হয়রানিমুক্ত ও বিলম্বমুক্ত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিষয় : প্রশাসন জবাবদিহি গুরুত্বারোপ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন