দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

ব্যভিচার ও প্রতারণা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও স্ত্রী তামিমা খালাস

ক্রিকেটার নাসির হোসেন ও স্ত্রী তামিমা

ঢাকার আদালত থেকে আলোচিত ব্যভিচার ও প্রতারণা মামলায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা খালাস পেয়েছেন।মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয় এবং তাদের একটি সন্তানও রয়েছে। কিন্তু বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থায় ২০২০ সালে নাসির হোসেনের সঙ্গে তামিমার বিয়ের অভিযোগ ওঠে।

আরও  পড়ুন, বৃক্ষ রোপণ, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

এই ঘটনায় ২০২১ সালে আদালতে মামলা করেন বাদী রাকিব। পরবর্তীতে তদন্ত শেষে ২০২২ সালে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করে দুই আসামিকেই খালাস দেন।রায় ঘোষণার পর বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, মামলার সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এবং তারা উচ্চ আদালতে আপিল করবেন।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আদালতের রায়কে ন্যায়বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেছেন।রায় ঘোষণার পর নাসির হোসেন ও তামিমা সুলতানা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন পুলিশি নিরাপত্তার মধ্যে।

বিষয় : খালাস নাসির -তামিমা প্রতারণা মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ব্যভিচার ও প্রতারণা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও স্ত্রী তামিমা খালাস

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

ঢাকার আদালত থেকে আলোচিত ব্যভিচার ও প্রতারণা মামলায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা খালাস পেয়েছেন।মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয় এবং তাদের একটি সন্তানও রয়েছে। কিন্তু বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থায় ২০২০ সালে নাসির হোসেনের সঙ্গে তামিমার বিয়ের অভিযোগ ওঠে।

আরও  পড়ুন, বৃক্ষ রোপণ, মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

এই ঘটনায় ২০২১ সালে আদালতে মামলা করেন বাদী রাকিব। পরবর্তীতে তদন্ত শেষে ২০২২ সালে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করে দুই আসামিকেই খালাস দেন।রায় ঘোষণার পর বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। তাদের দাবি, মামলার সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি এবং তারা উচ্চ আদালতে আপিল করবেন।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আদালতের রায়কে ন্যায়বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেছেন।রায় ঘোষণার পর নাসির হোসেন ও তামিমা সুলতানা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন পুলিশি নিরাপত্তার মধ্যে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত