ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এ সময় কড়া মন্তব্য করে আলোচনার কেন্দ্রে চলে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তোলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।” একই সঙ্গে তিনি বলেন, সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয়।ব্যাংকে চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈধ গ্রাহকদের কোনো সমস্যা হবে না এবং আইন অনুযায়ী তাদের মালিকানা নিশ্চিত করা হবে। তবে তিনি অভিযোগ
আরো পড়ুন , ইরানের হুঁশিয়ারির পরই লেবাননে ফের ইসরায়েলি হামলা
করেন, পর্দার আড়াল থেকে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে গ্রাহকের নামে আন্দোলন করানো হচ্ছে।চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ নিয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় পর্ষদকে অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে আপত্তি থাকলে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।একই সঙ্গে নাবিল গ্রুপসহ যেসব প্রতিষ্ঠান ঋণ নিয়ে ফেরত দেয়নি, তাদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন মন্ত্রী। পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের বিষয়েও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।এর আগে সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম গ্রুপ অতীতে ভুয়া কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে বিপুল অর্থ সরিয়েছে। নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে আবারও লুটপাটের সুযোগ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন