যুক্তরাষ্ট্রের মুদ্রায় এবার কি দেখা যাবে বর্তমান প্রেসিডেন্টের ছবি? এমন প্রশ্নে সরগরম মার্কিন রাজনীতি ও বিশ্ব গণমাধ্যম। প্রেসিডেন্ট Donald Trump–এর প্রতিকৃতি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং আইনগত বাধাও রয়েছে।
আরও পড়ুন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া চুক্তি, কমেছে তেলের দাম
মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, সম্ভাব্য ২৫০ ডলারের একটি স্মারক নোটের প্রাথমিক নকশা তৈরির প্রস্তুতি চলছে। তবে এটি কার্যকর করতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনে জীবিত কোনো ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহার নিষিদ্ধ। এই আইন ১৮৬৬ সাল থেকে কার্যকর রয়েছে।
আরও পড়ুন, রোমানিয়ায় ড্রোন আঘাতে ভবনে আগুন, আহত ২
জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক হিসেবে এই নোট চালুর প্রস্তাব এসেছে। রিপাবলিকান কংগ্রেসম্যান Joe Wilson এ নিয়ে একটি বিল উত্থাপন করেছেন, যাতে ট্রাম্পের ছবি যুক্ত করার ব্যতিক্রমী অনুমতির কথা বলা হয়েছে।
আরও পড়ুন, এক দশকের মধ্যে সর্বোচ্চ বিদেশি নাগরিকত্ব দিল স্পেন
তবে বিষয়টি নিয়ে বিতর্কও কম নয়। সমালোচকদের দাবি, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুদ্রা ঐতিহ্য ভেঙে জীবিত প্রেসিডেন্টের ছবি নোটে আনা নজিরবিহীন পদক্ষেপ হবে। অনেকেই এটিকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবেও দেখছেন। অন্যদিকে ট্রাম্পপন্থীরা বলছেন, দেশের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন উদ্যোগ যথাযথ সম্মান প্রদর্শন হতে পারে।
আরও পড়ুন, মার্কিন নিরাপত্তা আস্থায় টান, বিকল্প প্রতিরক্ষায় ঝুঁকছে এশিয়া
বিশেষজ্ঞরা বলছেন, নতুন মুদ্রা চালুর প্রক্রিয়া সাধারণত কয়েক বছর সময় নেয়। ফলে আইন পাস হলেও দ্রুত এই নোট বাজারে আসার সম্ভাবনা কম। আপাতত বিষয়টি কংগ্রেসের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে।
বিষয় : ট্রাম্প তোলপাড় মার্কিন নোট

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন