দৈনিক সংবাদ দিগন্ত

শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবি নারী সাংবাদিক কেন্দ্রের

দেশে একের পর এক কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। সংগঠনটি পল্লবীর আলোচিত ঘটনাসহ সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। 

আর্র পড়ুন, কোরবানির বর্জ্য লেক-ড্রেনে ফেলা নিষিদ্ধ করল গুলশান সোসাইটি

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। মানববন্ধনের স্লোগান ছিল— ‘কোনো প্রতিশ্রুতি চাই না, উই ওয়ান্ট জাস্টিস’

আরও পড়ুন, মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু। তিনি বলেন, গত পাঁচ মাসে দেশে ১১৮টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জন শিশুকে। এ ধরনের ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নাসিমুন আরা হক মিনু বলেন, পল্লবীর শিশুসহ সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, সাইন্সল্যাবে জাল টাকা দিয়ে রিকশাভাড়া দেওয়ার সময় যুবক আটক

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এসময় বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিষয় : শিশু নারী সাংবাদিক কেন্দ্র ধর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

শিশু ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবি নারী সাংবাদিক কেন্দ্রের

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

দেশে একের পর এক কন্যাশিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। সংগঠনটি পল্লবীর আলোচিত ঘটনাসহ সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। 

আর্র পড়ুন, কোরবানির বর্জ্য লেক-ড্রেনে ফেলা নিষিদ্ধ করল গুলশান সোসাইটি

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। মানববন্ধনের স্লোগান ছিল— ‘কোনো প্রতিশ্রুতি চাই না, উই ওয়ান্ট জাস্টিস’

আরও পড়ুন, মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু। তিনি বলেন, গত পাঁচ মাসে দেশে ১১৮টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ জন শিশুকে। এ ধরনের ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নাসিমুন আরা হক মিনু বলেন, পল্লবীর শিশুসহ সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন, সাইন্সল্যাবে জাল টাকা দিয়ে রিকশাভাড়া দেওয়ার সময় যুবক আটক

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এসময় বক্তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত