দৈনিক সংবাদ দিগন্ত

কোরবানির বর্জ্য লেক-ড্রেনে ফেলা নিষিদ্ধ করল গুলশান সোসাইটি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গুলশান এলাকায় উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে গুলশান সোসাইটি। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন ও লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

আরও পড়ুন, মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রোববার (২৪ মে) এক বিবৃতিতে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এ আহ্বান জানান।

আরও পড়ুন, সাইন্সল্যাবে জাল টাকা দিয়ে রিকশাভাড়া দেওয়ার সময় যুবক আটক

তিনি বলেন, এলাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে বাসিন্দাদের সচেতন ভূমিকা প্রয়োজন। উন্নত মুসলিম দেশগুলোতে এখন আর রাস্তা বা ফুটপাতে পশু কোরবানি করার প্রবণতা নেই বলেও উল্লেখ করেন তিনি। গুলশান সোসাইটির পক্ষ থেকে বাসিন্দাদের নিজ নিজ বাড়ির চৌহদ্দির মধ্যে অথবা ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত জবাইখানায় কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন, গুলিস্তানে ট্রাফিক পুলিশের সংঘর্ষ, দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত

নির্ধারিত জবাইখানার ঠিকানা হিসেবে মহাখালীর ৪৫ তাজউদ্দীন সরণি, কভিড হাসপাতালের পেছনের স্থান নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে যেকোনো সহায়তা বা পরামর্শের জন্য একটি যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে বলে জানানো হয়। গুলশান সোসাইটির এ উদ্যোগকে নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিষয় : গুলশান নিষিদ্ধ ঈদুল আজহা কোরবানি গুলশান সোসাইটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১২ জুলাই ২০২৬

কোরবানির বর্জ্য লেক-ড্রেনে ফেলা নিষিদ্ধ করল গুলশান সোসাইটি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর গুলশান এলাকায় উন্মুক্ত স্থানে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকে নিরুৎসাহিত করেছে গুলশান সোসাইটি। একই সঙ্গে রাস্তা, ফুটপাত, ড্রেন ও লেকে কোরবানির বর্জ্য ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

আরও পড়ুন, মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রোববার (২৪ মে) এক বিবৃতিতে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এ আহ্বান জানান।

আরও পড়ুন, সাইন্সল্যাবে জাল টাকা দিয়ে রিকশাভাড়া দেওয়ার সময় যুবক আটক

তিনি বলেন, এলাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব রাখতে বাসিন্দাদের সচেতন ভূমিকা প্রয়োজন। উন্নত মুসলিম দেশগুলোতে এখন আর রাস্তা বা ফুটপাতে পশু কোরবানি করার প্রবণতা নেই বলেও উল্লেখ করেন তিনি। গুলশান সোসাইটির পক্ষ থেকে বাসিন্দাদের নিজ নিজ বাড়ির চৌহদ্দির মধ্যে অথবা ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত জবাইখানায় কোরবানি সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন, গুলিস্তানে ট্রাফিক পুলিশের সংঘর্ষ, দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত

নির্ধারিত জবাইখানার ঠিকানা হিসেবে মহাখালীর ৪৫ তাজউদ্দীন সরণি, কভিড হাসপাতালের পেছনের স্থান নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে যেকোনো সহায়তা বা পরামর্শের জন্য একটি যোগাযোগ নম্বরও দেওয়া হয়েছে বলে জানানো হয়। গুলশান সোসাইটির এ উদ্যোগকে নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত