রাজধানীর সাইন্সল্যাব এলাকায় জাল টাকা দিয়ে রিকশাভাড়া পরিশোধের সময় অপু খন্দকার নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই যুবক রিকশাচালককে ভাড়া দেওয়ার সময় সন্দেহজনক নোট ব্যবহার করছিলেন।রিকশাচালকের সন্দেহ হলে স্থানীয়রা নোটগুলো পরীক্ষা করেন। এরপর দেখা যায়, সেগুলো জাল টাকা।ঘটনাটি প্রথমে প্রত্যক্ষ করেন স্থানীয় এক বাসিন্দা হাসিব।
আরও পড়ুন , গুলিস্তানে ট্রাফিক পুলিশের সংঘর্ষ, দুই কনস্টেবল সাময়িক বরখাস্ত
তিনি জানান, সন্দেহ হওয়ার পর স্থানীয় লোকজন ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী মিলে নোটগুলো যাচাই করেন এবং জাল টাকা নিশ্চিত করেন।পরে অভিযুক্ত অপু খন্দকার দাবি করেন, তিনি একটি বিকাশের দোকান থেকে টাকা পেয়েছেন। তবে তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটকে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মানিব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার ৪টি ও ২০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করে, যার মোট পরিমাণ প্রায় ৪ হাজার টাকা।পরে স্থানীয়দের সহায়তায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : সাইন্সল্যাব জাল টাকা যুবক আটক

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন