দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

গুলশানের কার্যালয়ে হেঁটে গেলেন তারেক রহমান

সরকারি ছুটির দিনে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আরও পড়ুন, হজ পালনে স্ত্রীসহ সৌদি আরবে গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

শুক্রবার বিকেলে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে হেঁটে দলীয় রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন, ঈদে ভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা: সেতুমন্ত্রীর আশ্বাস

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতেই ছুটির দিনে দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তার অংশ হিসেবে এবারও ঈদ উপহার দেওয়া হচ্ছে। নির্ধারিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে বরাদ্দকৃত চেক তুলে দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, হাজারো আক্রান্ত হাসপাতালে

এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন তারেক রহমান। এবারও একই ধারাবাহিকতায় পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সামাজিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত থাকায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

বিষয় : গুলশান তারেক রহমান রাজনৈতিক কার্যালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গুলশানের কার্যালয়ে হেঁটে গেলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সরকারি ছুটির দিনে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আরও পড়ুন, হজ পালনে স্ত্রীসহ সৌদি আরবে গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

শুক্রবার বিকেলে গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে হেঁটে দলীয় রাজনৈতিক কার্যালয়ে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন, ঈদে ভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা: সেতুমন্ত্রীর আশ্বাস

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতেই ছুটির দিনে দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তার অংশ হিসেবে এবারও ঈদ উপহার দেওয়া হচ্ছে। নির্ধারিত অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে বরাদ্দকৃত চেক তুলে দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, হাজারো আক্রান্ত হাসপাতালে

এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন তারেক রহমান। এবারও একই ধারাবাহিকতায় পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও সামাজিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত থাকায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত