দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬

লালবাগে রাফি হত্যা: ‘বাবুর্চি ইমন’ গ্রেফতার, উদ্ধার ৯ রাউন্ড গুলি

লালবাগে রাফি হত্যার ‘বাবুর্চি ইমন’ গ্রেফতার

রাজধানীর লালবাগের শহীদনগরে গুলিতে আহত হয়ে নিহত মো. রাফি হত্যা মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে পিস্তলের নয় রাউন্ড গুলি। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গ্রেফতার হওয়া তিনজন হলেন—মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমন, শাহাবুদ্দিন ও রেজাউল। এর মধ্যে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ইমনকে গ্রেফতার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানার শহীদনগর তিন নম্বর গলির মুখে মো. রাফিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

আরও  পড়ুন , জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল রাজধানী

 গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ২০ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফি।ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নামে লালবাগ থানা পুলিশ। গত ১৮ মে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিন ও রেজাউলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্ত ইমনের অবস্থান শনাক্ত করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারের পর ইমনের দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে পিস্তলের নয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ৃআরও  পড়ুন , চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর পশুর হাটে বহুমাত্রিক নিরাপত্তা

বিষয় : গ্রেফতার অভিযুক্ত রাফি হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

লালবাগে রাফি হত্যা: ‘বাবুর্চি ইমন’ গ্রেফতার, উদ্ধার ৯ রাউন্ড গুলি

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

রাজধানীর লালবাগের শহীদনগরে গুলিতে আহত হয়ে নিহত মো. রাফি হত্যা মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে পিস্তলের নয় রাউন্ড গুলি। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, গ্রেফতার হওয়া তিনজন হলেন—মূল অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমন, শাহাবুদ্দিন ও রেজাউল। এর মধ্যে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ইমনকে গ্রেফতার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানার শহীদনগর তিন নম্বর গলির মুখে মো. রাফিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

আরও  পড়ুন , জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল রাজধানী

 গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ২০ মে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাফি।ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নামে লালবাগ থানা পুলিশ। গত ১৮ মে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিন ও রেজাউলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্ত ইমনের অবস্থান শনাক্ত করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারের পর ইমনের দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে পিস্তলের নয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ৃআরও  পড়ুন , চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে রাজধানীর পশুর হাটে বহুমাত্রিক নিরাপত্তা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত