দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

১ জুলাই থেকে নবম পে-স্কেল বাস্তবায়ন, ঘোষণা অর্থমন্ত্রীর

পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।এ লক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন জাতীয় বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর হবে। 

আরো পড়ুন , আগৈলঝাড়া ‘ক্রসফায়ার’ হত্যা: হাসিনার ফুফাতো ভাই হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু

আর ২০২৮-২০২৯ অর্থবছরে যুক্ত হবে বাড়তি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা।নতুন পে-স্কেলে বর্তমান ২০টি গ্রেড বহাল রাখা হচ্ছে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।এ ছাড়া শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি চাকরিজীবী এই পে-স্কেলের আওতায় আসবেন।পেনশনভোগীদের জন্যও বড় সুখবর রয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।চূড়ান্ত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

বিষয় : আগামী ১ জুলাই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

১ জুলাই থেকে নবম পে-স্কেল বাস্তবায়ন, ঘোষণা অর্থমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।এ লক্ষ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন জাতীয় বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর হবে। 

আরো পড়ুন , আগৈলঝাড়া ‘ক্রসফায়ার’ হত্যা: হাসিনার ফুফাতো ভাই হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু

আর ২০২৮-২০২৯ অর্থবছরে যুক্ত হবে বাড়তি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা।নতুন পে-স্কেলে বর্তমান ২০টি গ্রেড বহাল রাখা হচ্ছে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।এ ছাড়া শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি চাকরিজীবী এই পে-স্কেলের আওতায় আসবেন।পেনশনভোগীদের জন্যও বড় সুখবর রয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী, নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।চূড়ান্ত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত