পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইয়াসিন আলী (৫২) পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বিদেশি কোম্পানিতে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন , মহাসড়কেই ধান-খড় শুকানো, ঝুঁকিতে যান চলাচল
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন , ভালুকায় উচ্ছেদ অভিযানে গিয়ে ব্যবসায়ীদের ধাওয়া, পালালেন ইউএনও
বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা বাড়ি ফেরা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬