জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।মামলায় শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন , সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট শুরু, প্রথম দিনেই সুষ্ঠু নির্বাচন
ঘটনাগুলো ঘটে ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা, সাইনবোর্ড ও আশপাশের এলাকায়।আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জন।প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলনের সময় অভিযুক্তরা অস্ত্রধারী অবস্থায় গুলি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে বহু মানুষ নিহত ও আহত হন।রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে, ঘটনার সময় শামীম ওসমান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন। সংশ্লিষ্ট কল রেকর্ড ও সিডিআর ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আরও পড়ুন , দেশের ৯ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিষয় : ট্রাইব্যুনাল অপরাধ গণঅভ্যুত্থান

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন