দৈনিক সংবাদ দিগন্ত

গরমে শরীর ঠান্ডা রাখতে যেসব ফল খেতে পারেন

তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। বিশেষ করে কিছু মৌসুমি ফল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন, প্রিয় ফল আম সঠিকভাবে খেলেই হতে পারে স্বাস্থ্যকর ডায়েটের অংশ

গরমে সবচেয়ে বেশি উপকারী ফলগুলোর মধ্যে রয়েছে তরমুজ। এতে থাকা প্রচুর পানি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো অ্যাসিড শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমাতে সাহায্য করে। তরমুজের রস শরীরকে দ্রুত হাইড্রেটেড রাখতেও কার্যকর।

আরও পড়ুন, জেন-জির ডেটিং ডিকশনারিতে যুক্ত নতুন ৫ শব্দ

শসা গরমে আরেকটি উপকারী খাবার। এতে পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং পানিশূন্যতা প্রতিরোধ করে। কমলালেবুও গরমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমায়।

আরও পড়ুন, সকালের নাশতায় ডিম: সুপারফুড হিসেবে কেন এত গুরুত্বপূর্ণ

এছাড়া কলা শরীরের অতিরিক্ত তাপ শোষণ করতে সহায়তা করে। সহজলভ্য এই ফল সকালের নাস্তা বা স্মুদি হিসেবে খেলে শক্তি জোগানোর পাশাপাশি শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, গরমের এই সময়ে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি এসব ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর সুস্থ ও সতেজ রাখা সম্ভব।

বিষয় : ফল গরম খাদ্যাভ্যাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

গরমে শরীর ঠান্ডা রাখতে যেসব ফল খেতে পারেন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে খাদ্যাভ্যাসে সচেতনতা জরুরি। বিশেষ করে কিছু মৌসুমি ফল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন, প্রিয় ফল আম সঠিকভাবে খেলেই হতে পারে স্বাস্থ্যকর ডায়েটের অংশ

গরমে সবচেয়ে বেশি উপকারী ফলগুলোর মধ্যে রয়েছে তরমুজ। এতে থাকা প্রচুর পানি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো অ্যাসিড শরীরের অতিরিক্ত তাপমাত্রা কমাতে সাহায্য করে। তরমুজের রস শরীরকে দ্রুত হাইড্রেটেড রাখতেও কার্যকর।

আরও পড়ুন, জেন-জির ডেটিং ডিকশনারিতে যুক্ত নতুন ৫ শব্দ

শসা গরমে আরেকটি উপকারী খাবার। এতে পানির পরিমাণ বেশি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে এবং পানিশূন্যতা প্রতিরোধ করে। কমলালেবুও গরমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল শরীরের পানির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমায়।

আরও পড়ুন, সকালের নাশতায় ডিম: সুপারফুড হিসেবে কেন এত গুরুত্বপূর্ণ

এছাড়া কলা শরীরের অতিরিক্ত তাপ শোষণ করতে সহায়তা করে। সহজলভ্য এই ফল সকালের নাস্তা বা স্মুদি হিসেবে খেলে শক্তি জোগানোর পাশাপাশি শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, গরমের এই সময়ে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি এসব ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর সুস্থ ও সতেজ রাখা সম্ভব।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত