দৈনিক সংবাদ দিগন্ত

কমলাপুরে ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক আহত, ঢামেকে ভর্তি

কমলাপুরে ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক আহত

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হামলায় মো. ইব্রাহীম (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে, যখন বলাকা ট্রেনটি স্টেশনের অদূরে চলছিল।পুলিশ সূত্রে জানা যায়, তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী ট্রেনের ছাদে উঠে ইব্রাহীমের ওপর অতর্কিতভাবে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ছাদেই পড়ে থাকেন।

আরও পড়ুন , বনানীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত পথযাত্রী চালক

হামলার সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে ভুক্তভোগী জানান।পরবর্তীতে ট্রেনের অন্যান্য যাত্রীরা বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। রাত ১টা ৪৫ মিনিটে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়।আহত মো. ইব্রাহীম নেত্রকোনা জেলার সদর থানার শিবনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয় : ছুরিকাঘাত ছিনতাইকারী ট্রেনের ছাদ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কমলাপুরে ট্রেনের ছাদে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক আহত, ঢামেকে ভর্তি

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হামলায় মো. ইব্রাহীম (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে, যখন বলাকা ট্রেনটি স্টেশনের অদূরে চলছিল।পুলিশ সূত্রে জানা যায়, তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী ট্রেনের ছাদে উঠে ইব্রাহীমের ওপর অতর্কিতভাবে ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ছাদেই পড়ে থাকেন।

আরও পড়ুন , বনানীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত পথযাত্রী চালক

হামলার সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে ভুক্তভোগী জানান।পরবর্তীতে ট্রেনের অন্যান্য যাত্রীরা বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। রাত ১টা ৪৫ মিনিটে তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়।আহত মো. ইব্রাহীম নেত্রকোনা জেলার সদর থানার শিবনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x