দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে স্পিকারের কঠোর নির্দেশ

বেল্ট অ্যান্ড রোডসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন-বাংলাদেশ অংশীদারত্ব

ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স, মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

দেশজুড়ে বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

বিটিভিতে আয়-ব্যয়ের বড় ব্যবধান, ১১ মাসে আয় ৮ কোটি,ব্যয় ২৫৪ কোটি টাকা

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী মামলায় কামরুল–মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় মাঠে বিজিবি, ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন

১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। রোববার ৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী সব ধরনের অবসর সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে আছেন এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, সিআইডির ডিআইজি হাবিবুর রহমান এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর। এছাড়া এনএসআইয়ের পরিচালক হারুন-অর-রশীদ এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামানকেও অবসরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, এনআইডি সংশোধনের ৬৮ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

অন্যান্যদের মধ্যে রয়েছেন নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট মাহবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি রুহুল আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি রফিকুল হাসান গনি এবং নৌ-পুলিশের ডিআইজি মিজানুর রহমান।

আরও পড়ুন, এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫.৭ শতাংশ বেশি বৃষ্টি, দেশে অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি

এছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের ডিআইজি গোলাম রউফ খান এবং রংপুর পিটিসির কমান্ড্যান্ট রেজাউল হায়দারও তালিকায় রয়েছেন।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা ফারহাত আহমেদকেও অবসরে পাঠানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনে গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : পুলিশ বাধ্যতামূলক অবসর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত