জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (৩ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এর হলরুমে দিনব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ, মানবাধিকারকর্মী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা।এর আগে শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।কনভেনশনের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার।প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকছেন বদিউল আলম মজুমদার, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম,
আরও পড়ুন , “এবি পার্টির অগ্রযাত্রা দেশের অগ্রযাত্রা” : মঈন খান
সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, সমাজবিজ্ঞানী মির্জা হাসান এবং অর্থনীতিবিদ তৌফিক আহমদ চৌধুরী।দিনব্যাপী কনভেনশন চারটি সেশনে বিভক্ত।প্রথম সেশনে আলোচনায় থাকবে অর্থনৈতিক পুনর্গঠন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা, দুর্নীতি দমন ও কর্মসংস্থান। দ্বিতীয় সেশনে জ্বালানি নিরাপত্তা ও সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা হবে। তৃতীয় সেশনে উঠে আসবে মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার বর্তমান চ্যালেঞ্জ।সমাপনী সেশনে “জুলাই সনদ, সংস্কার ও গণভোট” নিয়ে রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে জানা গেছে।এনসিপি বলছে, এই কনভেনশনের লক্ষ্য হলো রাষ্ট্র কাঠামো, অর্থনীতি ও মানবাধিকার বিষয়ে একটি বাস্তবভিত্তিক সংস্কার রূপরেখা তৈরি করা।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন