কয়েক মাসের টানাপোড়েনের পর অবশেষে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটছে বাংলাদেশ ও ভারত। প্রথম পদক্ষেপ হিসেবে দুই দেশ পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করতে যাচ্ছে।সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন।
সফরে ঢাকা ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করাকে অগ্রাধিকার হিসেবে তুলে ধরে।বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ে ভিসা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ হওয়া ভিসা কার্যক্রম ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হয়েছে। এ সময় প্রায় ১৩ হাজার ভারতীয় নাগরিককে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভ্রমণ ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়েছে।
আরো পড়ুন , ঢাকা-সিলেট রুটে বড় পরিবর্তনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা-র নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। প্রতিনিধিদলে ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শপথ অনুষ্ঠানে অংশ নেন।উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-এর পর শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সম্পর্ক পুনরুদ্ধারে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন