দৈনিক সংবাদ দিগন্ত

টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, ভোগান্তিতে ক্রেতারা

টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন

টানা চার দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবজির বাজারে দেখা দিয়েছে সরবরাহ সংকট। এর প্রভাবে অধিকাংশ সবজির দাম পৌঁছেছে ৬০ থেকে ৮০ টাকার ঘরে। কিছু সবজির দাম ইতোমধ্যে শতক অতিক্রম করেছে।শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন ৮০ থেকে ১০০ টাকা, বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১২০ টাকা পর্যন্ত পৌঁছেছে। করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো পড়ুন , দক্ষতার ঘাটতি কাটিয়ে ইউরোপে যেতে চায় বাংলাদেশি শ্রমশক্তি

 কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।এদিকে মুরগির বাজারেও চড়া দাম দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে যাতায়াত যেমন কষ্টকর হয়েছে, তেমনি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের সংসার খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।একজন ক্রেতা বলেন, “এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে গেছে। এভাবে দাম বাড়লে সাধারণ মানুষ কীভাবে চলবে?”বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির কারণে সবজি পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। কিছু সবজি মৌসুমের বাইরে থাকায় দাম আরও বেশি বলেও জানান তারা।

বিষয় : ভোগান্তি সবজি টানা বৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৯ মে ২০২৬

টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, ভোগান্তিতে ক্রেতারা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

টানা চার দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবজির বাজারে দেখা দিয়েছে সরবরাহ সংকট। এর প্রভাবে অধিকাংশ সবজির দাম পৌঁছেছে ৬০ থেকে ৮০ টাকার ঘরে। কিছু সবজির দাম ইতোমধ্যে শতক অতিক্রম করেছে।শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, চিকন বেগুন ৮০ থেকে ১০০ টাকা, বড় গোল বেগুন ১৩০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁকরোল ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা এবং ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ১২০ টাকা পর্যন্ত পৌঁছেছে। করলা ৬০ থেকে ৮০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরো পড়ুন , দক্ষতার ঘাটতি কাটিয়ে ইউরোপে যেতে চায় বাংলাদেশি শ্রমশক্তি

 কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।এদিকে মুরগির বাজারেও চড়া দাম দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮৫ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বাজারে যাতায়াত যেমন কষ্টকর হয়েছে, তেমনি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের সংসার খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।একজন ক্রেতা বলেন, “এক কেজি বেগুন কিনতেই ১৪০ টাকা চলে গেছে। এভাবে দাম বাড়লে সাধারণ মানুষ কীভাবে চলবে?”বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির কারণে সবজি পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। কিছু সবজি মৌসুমের বাইরে থাকায় দাম আরও বেশি বলেও জানান তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত