আগামী ১০ মে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ—চার দিনব্যাপী এই আয়োজনে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন অবদানের স্বীকৃতি তুলে ধরা হবে। উদ্বোধনী দিনেই রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রদান করা হবে সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)।এ বছর পদকের জন্য মনোনীত হয়েছেন মোট ১০৭ জন। তাদের মধ্যে রয়েছেন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা। পাশাপাশি র্যাবে কর্মরত সেনাবাহিনী ও বিমান বাহিনীর কয়েকজন কর্মকর্তাও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ সপ্তাহ শুরুর আগে আগামী ২ মে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে মনোনীতদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান।
আরো পড়ুন , মে দিবসে শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন
তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, সিটিএসবির ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ আরও অনেকে।এছাড়া জেলা পর্যায়ের পুলিশ সুপার, মহানগর পুলিশের কর্মকর্তা, ডিবি, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, র্যাবসহ বিভিন্ন ইউনিটের সদস্যরাও পদক পাচ্ছেন। তালিকায় সহকারী পুলিশ কমিশনার, পরিদর্শক, এসআই, এএসআই থেকে শুরু করে কনস্টেবল পদমর্যাদার সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।উদ্বোধনী অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেওয়ার কথা রয়েছে তারেক রহমান-এর।প্রতিবছরের মতো এবারও সাহসিকতা, পেশাগত দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই এই পদক প্রদান করা হচ্ছে। এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে বাংলাদেশ পুলিশ-এর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিষয় : তালিকা আইনশৃঙ্খলা পুলিশ সপ্তাহ

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন