দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজা ও মদ উদ্ধার

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ আটক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ৯ নং ওয়ার্ড কুদ্দুসনগর এলাকার কাঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন, রাসেদুল ইসলাম ও উজ্জ্বল। অভিযানে তাদের কাছ থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী থানার একটি দল কাঠালবাগান এলাকায় রাসেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

আরো পড়ুন , গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী ব্যস্ততা, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন

এ বিষয়ে রাতে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় একটি মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১২ লাখ এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজা ও মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন ৯ নং ওয়ার্ড কুদ্দুসনগর এলাকার কাঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলেন, রাসেদুল ইসলাম ও উজ্জ্বল। অভিযানে তাদের কাছ থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কোনাবাড়ী থানার একটি দল কাঠালবাগান এলাকায় রাসেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

আরো পড়ুন , গঙ্গাচড়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী ব্যস্ততা, ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন

এ বিষয়ে রাতে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় একটি মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১২ লাখ এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত