দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে কঠোর অভিযান, জিরো টলারেন্স ঘোষণা সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ৩০ এপ্রিলের পর থেকে সারা দেশে সমন্বিত বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী।সোমবার জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি বলেন, অবৈধ সিসা লাউঞ্জ, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।মন্ত্রী জানান, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে আবারও কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরো পড়ুন , 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং এসব অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।ঢাকা উত্তর সিটি করপোরেশনও অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে সংসদে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।এদিকে এর আগে রাজধানীর বনানীতে অবস্থিত একটি সিসাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ার ঘটনা আলোচনায় আসে।সরকার বলছে, সমাজে মাদক ও জুয়ার বিস্তার রোধে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বিষয় : অভিযান জিরো টলারেন্স কঠোর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে কঠোর অভিযান, জিরো টলারেন্স ঘোষণা সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ৩০ এপ্রিলের পর থেকে সারা দেশে সমন্বিত বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী।সোমবার জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি বলেন, অবৈধ সিসা লাউঞ্জ, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।মন্ত্রী জানান, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে আবারও কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরো পড়ুন , 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে এবং এসব অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।ঢাকা উত্তর সিটি করপোরেশনও অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে সংসদে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।এদিকে এর আগে রাজধানীর বনানীতে অবস্থিত একটি সিসাবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ার ঘটনা আলোচনায় আসে।সরকার বলছে, সমাজে মাদক ও জুয়ার বিস্তার রোধে সর্বোচ্চ কঠোরতা দেখানো হবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত