দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

হকারদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

হকার উচ্ছেদ নয়, বরং তাদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন

হকার উচ্ছেদ নয়, বরং তাদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গত শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন।বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, দুই সিটি করপোরেশন, রাজউক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালাতে পারেন।সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়ক থেকে কয়েক শতাধিক হকার দোকান উচ্ছেদ করা হয়।এরপর থেকেই তাদের বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছিল।

আরো পড়ুন , যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ

বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।সরকারের হিসাব অনুযায়ী দেশে হকারের সংখ্যা কয়েক লাখ হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।এদের একটি বড় অংশই ভ্রাম্যমাণভাবে জীবিকা নির্বাহ করেন এবং তাদের ওপর বহু পরিবার নির্ভরশীল।বিশেষজ্ঞদের মতে, হকারদের উচ্ছেদ করলে তাৎক্ষণিকভাবে কর্মহীনতা ও সামাজিক চাপ তৈরি হতে পারে।এ কারণে উচ্ছেদের পরিবর্তে তাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।এদিকে বিশ্বের বিভিন্ন দেশ—যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে হকার ব্যবস্থাপনা নিয়মিত কাঠামোর মধ্যে পরিচালিত হয় বলে উদাহরণ দেওয়া হচ্ছে।সরকারের এই উদ্যোগকে হকার সংকট সমাধানের একটি টেকসই পথ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : নির্দেশ পুনর্বাসন সহকারী নির্দেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হকারদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

হকার উচ্ছেদ নয়, বরং তাদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গত শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন।বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, দুই সিটি করপোরেশন, রাজউক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালাতে পারেন।সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়ক থেকে কয়েক শতাধিক হকার দোকান উচ্ছেদ করা হয়।এরপর থেকেই তাদের বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছিল।

আরো পড়ুন , যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ

বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।সরকারের হিসাব অনুযায়ী দেশে হকারের সংখ্যা কয়েক লাখ হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।এদের একটি বড় অংশই ভ্রাম্যমাণভাবে জীবিকা নির্বাহ করেন এবং তাদের ওপর বহু পরিবার নির্ভরশীল।বিশেষজ্ঞদের মতে, হকারদের উচ্ছেদ করলে তাৎক্ষণিকভাবে কর্মহীনতা ও সামাজিক চাপ তৈরি হতে পারে।এ কারণে উচ্ছেদের পরিবর্তে তাদের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।এদিকে বিশ্বের বিভিন্ন দেশ—যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে হকার ব্যবস্থাপনা নিয়মিত কাঠামোর মধ্যে পরিচালিত হয় বলে উদাহরণ দেওয়া হচ্ছে।সরকারের এই উদ্যোগকে হকার সংকট সমাধানের একটি টেকসই পথ হিসেবে দেখা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত