দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

মগবাজারে মাদক-চাঁদাবাজি রোধে পুলিশের সঙ্গে নাগরিকদের মতবিনিময়

মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

রাজধানীর মগবাজারে মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে ঝিলকানন এলাকায় ‘ঝিলকানন সমাজ কল্যাণ সমিতি’র উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, তেজগাঁও শিল্পাঞ্চল জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান শেখ।এ সময় হাতিরঝিল থানাধীন এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন স্থানীয় বাসিন্দারা। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংসহ নানা সামাজিক সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান তারা।

আরো পড়ুন , রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ধাপে ধাপে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত

স্থানীয়রা কয়েকটি মাদক স্পট চিহ্নিত করে সেখানে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার আহ্বান জানান।পুলিশ কর্মকর্তারা এসব সমস্যার গুরুত্ব তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান শেখ জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ঝিলকানন সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিষয় : মাদক নিয়ন্ত্রণ চাঁদাবাজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৭ জুন ২০২৬

মগবাজারে মাদক-চাঁদাবাজি রোধে পুলিশের সঙ্গে নাগরিকদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর মগবাজারে মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে ঝিলকানন এলাকায় ‘ঝিলকানন সমাজ কল্যাণ সমিতি’র উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, তেজগাঁও শিল্পাঞ্চল জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান শেখ।এ সময় হাতিরঝিল থানাধীন এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন স্থানীয় বাসিন্দারা। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংসহ নানা সামাজিক সমস্যার কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান তারা।

আরো পড়ুন , রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ ধাপে ধাপে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত

স্থানীয়রা কয়েকটি মাদক স্পট চিহ্নিত করে সেখানে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনার আহ্বান জানান।পুলিশ কর্মকর্তারা এসব সমস্যার গুরুত্ব তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান শেখ জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।সভায় আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ঝিলকানন সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত