দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিএমপির ইন্সপেক্টর মো. আসাদুজ্জামানের মৃত্যু

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে কর্মরত ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন, তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সামনে বৃষ্টির স্বস্তি

ডিএমপি সূত্রে জানা গেছে, মো. আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামে।

আরও পড়ুন, তেলের কৃত্রিম সংকটের অভিযোগ ফখরুলের, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর নির্দেশ

মো. আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগ দেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে ডিএমপি ও পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : মৃত্যু ডিএমপি ব্যাংকক ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিএমপির ইন্সপেক্টর মো. আসাদুজ্জামানের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে কর্মরত ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন, তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, সামনে বৃষ্টির স্বস্তি

ডিএমপি সূত্রে জানা গেছে, মো. আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামে।

আরও পড়ুন, তেলের কৃত্রিম সংকটের অভিযোগ ফখরুলের, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর নির্দেশ

মো. আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগ দেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে ডিএমপি ও পুলিশ বাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত