দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট নয়, কৃত্রিম লাইনে বাজার অস্থির: সংসদে জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই— এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বরং কিছু অসাধু চক্র কৃত্রিমভাবে সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জ্বালানি মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। ডিজেল, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানির পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং মেরিন ও জেট ফুয়েল সরবরাহও স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন, তিন জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা, চার বিভাগে শিলাবৃষ্টির আভাস

তিনি জানান, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ডিজেলের সরবরাহ প্রায় ৩৭ দশমিক ৫ শতাংশ এবং পেট্রোল ও অকটেনের সরবরাহ ৩০ শতাংশের বেশি বেড়েছে। মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ লাইন দেখা গেলেও সেটি প্রকৃত সংকটের প্রতিফলন নয়। একটি অসাধু গোষ্ঠী কৃত্রিমভাবে চাপ সৃষ্টি করে ইনফরমাল মার্কেট গড়ে তুলতে চাইছে এবং অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার পুলিশ, র‌্যাব, বিজিবি ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি। এসব অভিযানে অবৈধ মজুত ও কালোবাজারি চিহ্নিত করে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করে পুনরায় বাজারে সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন, জাতীয় ইস্যুতে ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূর্ববর্তী নীতিমালার কারণে এই খাতটি বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে। ফলে সরকার সরাসরি মূল্য নির্ধারণে নেই; বরং এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। সংসদে বিরোধী দলসহ সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা আনতে জাতীয় ঐক্য জরুরি। কৃত্রিম সংকট ও বাজার কারসাজি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিষয় : জ্বালানি সংকট জ্বালানি মন্ত্রী কৃত্রিম লাইন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জ্বালানি সংকট নয়, কৃত্রিম লাইনে বাজার অস্থির: সংসদে জ্বালানি মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই— এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বরং কিছু অসাধু চক্র কৃত্রিমভাবে সংকট তৈরি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জ্বালানি মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। ডিজেল, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানির পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং মেরিন ও জেট ফুয়েল সরবরাহও স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন, তিন জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা, চার বিভাগে শিলাবৃষ্টির আভাস

তিনি জানান, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে জ্বালানি সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ডিজেলের সরবরাহ প্রায় ৩৭ দশমিক ৫ শতাংশ এবং পেট্রোল ও অকটেনের সরবরাহ ৩০ শতাংশের বেশি বেড়েছে। মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ লাইন দেখা গেলেও সেটি প্রকৃত সংকটের প্রতিফলন নয়। একটি অসাধু গোষ্ঠী কৃত্রিমভাবে চাপ সৃষ্টি করে ইনফরমাল মার্কেট গড়ে তুলতে চাইছে এবং অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার পুলিশ, র‌্যাব, বিজিবি ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি। এসব অভিযানে অবৈধ মজুত ও কালোবাজারি চিহ্নিত করে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার করে পুনরায় বাজারে সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন, জাতীয় ইস্যুতে ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, পূর্ববর্তী নীতিমালার কারণে এই খাতটি বেসরকারি খাতে পরিচালিত হচ্ছে। ফলে সরকার সরাসরি মূল্য নির্ধারণে নেই; বরং এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। সংসদে বিরোধী দলসহ সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা আনতে জাতীয় ঐক্য জরুরি। কৃত্রিম সংকট ও বাজার কারসাজি রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত