দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

স্পিকার-ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে পৃথকভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, চীন বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত বন্ধু। তিনি উল্লেখ করেন, ১৯৭৭ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্পিকার আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

আরও পড়ুন, পেপ্যাল চালু ও ২ লাখ ফ্রিল্যান্সার আইডি কার্ড: তথ্যপ্রযুক্তিতে বড় রূপান্তরের ঘোষণা

তিনি দুই দেশের সংসদ সদস্যদের সফর বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের আহ্বান জানান। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা জোরদারের বিষয়েও প্রস্তাব দেন। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন, হামে বাড়ছে মৃত্যুর মিছিল: দেশে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, চীন বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী দেশ। কৃষি, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে চীনা সহযোগিতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শেষে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং উভয় পক্ষ শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

বিষয় : সাক্ষাৎ স্পিকার ডেপুটি স্পিকার চীনা রাষ্ট্রদূত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

স্পিকার-ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে পৃথকভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, চীন বাংলাদেশের অন্যতম পুরোনো ও বিশ্বস্ত বন্ধু। তিনি উল্লেখ করেন, ১৯৭৭ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্পিকার আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

আরও পড়ুন, পেপ্যাল চালু ও ২ লাখ ফ্রিল্যান্সার আইডি কার্ড: তথ্যপ্রযুক্তিতে বড় রূপান্তরের ঘোষণা

তিনি দুই দেশের সংসদ সদস্যদের সফর বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের আহ্বান জানান। একই সঙ্গে তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকা জোরদারের বিষয়েও প্রস্তাব দেন। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন, হামে বাড়ছে মৃত্যুর মিছিল: দেশে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, চীন বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন সহযোগী দেশ। কৃষি, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে চীনা সহযোগিতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শেষে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং উভয় পক্ষ শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত