চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বড় হাসপাতালগুলোতে ১০ জন করে অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার।বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সরদার সাখাওয়াত হোসেন।তিনি বলেন, সাম্প্রতিক সময়ে হাসপাতালগুলোতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটায় তাদের নিরাপত্তা জোরদার করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরো পড়ুন , ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে আগামী ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত রয়েছে এবং টিকা সরবরাহে কোনো সংকট নেই।তিনি বলেন, পরবর্তী ছয় মাসের জন্য টিকা প্রদান কার্যক্রম নির্বিঘ্ন থাকবে।এছাড়া স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে শিগগিরই প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।সরকারের এই উদ্যোগকে স্বাস্থ্যসেবা খাতে নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন