সরকার চলতি ২০২৫–২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের মূল্য ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামী ৩ মে থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, এবার ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি ৪৯ টাকা কেজি দরে ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।এছাড়া ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন , গণমাধ্যম স্বাধীনতায় আশ্বাস , প্রতি তিন মাসে সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী
সরকার জানিয়েছে, ধান সংগ্রহ কার্যক্রম ৩ মে এবং চাল সংগ্রহ ১৫ মে থেকে শুরু হবে। পুরো প্রক্রিয়া চলবে ৩১ আগস্ট পর্যন্ত।মন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার আলোচনা চলছে। লক্ষ্যমাত্রা পূরণ না হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গম সংগ্রহ করা হবে।তিনি বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় সরাসরি গুদামে ধান বিক্রির সুযোগ নিশ্চিত করা হবে এবং ন্যায্য মূল্য প্রাপ্তির বিষয়ে কঠোর নজরদারি থাকবে।বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, সরকারি গুদামে বর্তমানে প্রায় ১৮ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। নতুন করে বোরো সংগ্রহ যুক্ত হলে খাদ্য নিরাপত্তায় কোনো ঘাটতির আশঙ্কা থাকবে না।
বিষয় : কৃষক খাদ্য সংগ্রহ ধান, চাল

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন